বন্দর উপজেলার ১৬ নম্বর লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুসলিম খন্দকার। প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ লিটন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরী মজুমদার, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা। এক শিক্ষার্থী ইংরেজিতে ছোট বক্তব্য দিয়ে সহপাঠী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কেক কাটেন।
তথ্যসূত্র: নারায়ণগঞ্জ টাইমস, ২৬ নভেম্বর ২০২৬
