শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং

বিনোদন

ফ্যাশন ও অভিনয়ে স্বপ্ন বুনছেন নারায়ণগঞ্জের তরুণ মডেল সামির

২০২৫ সালে মডেলিং শুরু, এরই মধ্যে কাজ করেছেন পাঁচ থেকে সাতটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে।

ক্যামেরা ও আলোর প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: প্রতীকী

অভিনয়, বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিজের জায়গা তৈরি করতে চান নারায়ণগঞ্জের তরুণ মডেল সামিউর রহমান সামির। ২০২৫ সালে মডেলিংয়ে তাঁর যাত্রা শুরু। প্রথম পেশাদার কাজ ছিল একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রচারণা। এরপর পাঁচ থেকে সাতটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি।

নিজের আগ্রহের কথা জানিয়ে সামির বলেন, “ছোটবেলা থেকেই অভিনয় ও ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি আমার আলাদা একটি আগ্রহ ছিল।”

ঢাকার কাছের শহর হলেও নারায়ণগঞ্জ থেকে বিনোদন অঙ্গনে নিয়মিত কাজ পাওয়া সহজ নয়। তবু থেমে থাকতে চান না সামির। তাঁর ভাষায়, “আমি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এবং ভালো সুযোগের অপেক্ষায় আছি।”

তথ্যসূত্র: নারায়ণগঞ্জ টাইমস, ২০ অক্টোবর ২০২৬

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়।